ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ভয়াবহ কাণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 7:35 PM

হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ভয়াবহ কাণ্ড

হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ভয়াবহ কাণ্ড

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্যে অনেকেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। এদিকে এই স্যানিটাইজার নিয়ে এবার ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।  ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে মৃত্যু হয়েছে তিনজনের। দৃষ্টিশক্তি হারিয়েছেন অপর এক জন।

নিউ মেক্সিকো স্বাস্থ্য কর্মকর্তার বরাতে দেশটির একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হ্যান্ড স্যানিটাইজার খাওয়ার পরে আরো ৩ জনের অবস্থা গুরুতর। মনে করা হচ্ছে, যে ৭ জন ব্যক্তি এই হ্যান্ড স্যানিটাইজার খেয়েছে, যাতে মিথানল ছিল।

মেক্সিকোর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যদি কখনো মনে হয় কোনো ব্যক্তি ভুল করে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে নেন, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

অনেকে আবার মনে করছেন, কিছু মানুষ হয়তো অ্যালকোহল না পেয়ে স্যানিটাইজার খেয়ে ফেলেছিলেন।


চিকিৎসকেরা জানাচ্ছেন, ব্যাপারটা এমন নয় যে স্যানিটাইজার খেলে বাঁচা অসম্ভব। কিন্তু যত তাড়াতাড়ি লোকেরা হাসপাতালে আসবে, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি।

মিথানলের অতিরিক্ত মাত্রার সংস্পর্শে বমি বমি ভাব, মাথাব্যথা, স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার আগে অনেক কারাগারে স্যানিটাইজারের ব্যবহার নিষিদ্ধ ছিল। এক্ষেত্রে ভয় ছিল বন্দীরা এটা খেয়ে ফেলতে পারে বা আগুন লাগাতে ব্যবহার করতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status