ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চীনকে কঠোর বার্তা নরেন্দ্র মোদির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 7:32 PM

চীনকে কঠোর বার্তা নরেন্দ্র মোদির

চীনকে কঠোর বার্তা নরেন্দ্র মোদির

নরেন্দ্র মোদি বলেছেন ভারত যেমন বন্ধুত্ব জানে, তেমনই চোখে চোখ রেখে কথা বলতেও জানে। চীনের মোকাবিলায় ভারত যে প্রয়োজনে কড়া মনোভাব নিতে দ্বিধা করবে না, মাসের শেষ রোববার (২৮ জুন)  ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতবাসীকে সেই বার্তাই দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিয়ম মেনেই মাসের শেষ রোববার বেলা ১১টায় ‘আবির্ভাব’ হল তার। তবে মোদীর এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার পাশাপাশি নাম না-করে নিশানা করলেন চীনকে। করোনা, আমপান, পঙ্গপাল হানার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর মুখে এসেছে লাদাখে হানাদারির প্রসঙ্গও।

তিনি বলেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে যারা নজর দিয়েছিল, তাদের সমুচিত জবাব দেওয়া হয়েছে।’

পাশাপাশি এসেছে, নাম না-করে চীনা পণ্য বয়কটের প্রসঙ্গও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত আসামের এক নাগরিকের মন্তব্যের প্রসঙ্গ এনে নরেন্দ্র মোদী বলেন, পূর্ব লাদাখের ঘটনার পরে উনি শুধুমাত্র দেশীয় পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছেন।


এছাড়া গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের বিরুদ্ধে ভারতীয় সেনার প্রতিরোধের প্রসঙ্গ তুলে মোদী এ দিন বলেন, আমাদের বীর সেনারা দেখিয়ে দিয়েছেন তাঁরা কোনও অবস্থাতেই ভারতমাতার গৌরবে আঁচ আসতে দেবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status