ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে এক জঙ্গী সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 6:31 PM

সিরাজগঞ্জে এক জঙ্গী সদস্য আটক

সিরাজগঞ্জে এক জঙ্গী সদস্য আটক

র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে আমজাদ হোসেন নামে এক তরুণ জঙ্গী সদস্যকে আটক করেছে। শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা সদরের বারখাদা হঠাৎপাড়া এলাকায় জঙ্গীবাদী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। আটক আমজাদ হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার গারাডোব গ্রামের মোতালেবের ছেলে।

র‌্যাব-১২ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বলেন, আটক আমজাদ আলী সরকার নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের সাথে সম্পৃক্ত থেকে সদস্য বাড়ানোর কাজে লিপ্ত ছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি উগ্রবাদী বই, ১৩টি লিফলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়ায় মামলা দায়ের করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status