এ বন্যায় নিম্নাঞ্চল এলাকার প্রায় পাঁচ শতাধিক পুকুর পানিতে তলিয়ে গেছে। পুকুরের মাছ বেরিয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা।
কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহম্মেদ জানান, রোববার (২৮ জুন) সকাল পর্যন্ত উপজেলায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যার পানিতে ১৪ একর আমন বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে জানান, বনার্তদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হচ্ছে। এ দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের সব ধরণের প্রস্তুতি রয়েছে।