এমপি এনামুলের রোগমুক্তি কামনায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সংস্থার দোয়া
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হকের আশু রোগমুক্তি কামনা করে মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সংস্থার সভাপতি, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলীর পরিচালনায় এমপি এনামুল হকের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি প্রভাষক জিল্লুর রহমান, মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সংস্থার সহ-সভাপতি, যাত্রাগাছী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, সদস্য গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, ঝাড়গ্রাম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার গভনিং বডির সদস্য অধ্যাপক মাওঃ আব্দুল মতিন, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ আব্দুস সোবহান প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-সুপারিন্টেনডেন্ট এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোফাজ্জল হোসেন।