ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বিকট শব্দে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 5:15 PM

বিকট শব্দে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড়

বিকট শব্দে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড়

ময়মনসিংহের ধোবাউড়ায় আকস্মিক ভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। প্রবল বেগে ঝোড়ো হাওয়ার কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে সীমান্ত এলাকার একটি বাজার। প্রবল ঘূর্ণিঝড়ে আশপাশের বেশ কয়েকটি বাড়ি-ঘরও ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে।

শনিবার (২৭ জুন) বিকালে ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকা পুটিমারী বাজার ও ভেদীকুড়া গ্রামের উপর দিয়ে আকস্মিক এই ঘূর্ণিঝড় বয়ে যায়। যার কারণে ওই বাজারের ২৫টি দোকান ও ভেদীকুড়া গ্রামের অন্তত ১২টি ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘুর্ণিঝড়ের কারণে একটি গরুও মারা গিয়েছে।

স্থানীয়রা জানায়, বিকাল ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ শুরু হয়। মাত্র ২ মিনিটের ব্যবধানে লণ্ডভণ্ড করে দেয় পুরো পুটিমারী বাজারটি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, আমি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলাম। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।


অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, আমরা ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করছি, যতটুকু সম্ভব সরকারিভাবে সহায়তা করা হবে।

অন্যদিকে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ৭ জেলায় একযোগে বন্যা কবলিত হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও দুই জেলা আক্রান্ত হবে বলে আশঙ্কা। বন্যা কবলিত জেলাগুলি হল-কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ বন্যা কবলিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পূর্বাঞ্চল বা উজান থেকে নেমে আসা জল, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এই বন্যা দেখা দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status