ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেয়ার পরিকল্পনা সরকারের : পলক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 4:53 PM

গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেয়ার পরিকল্পনা সরকারের : পলক

গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেয়ার পরিকল্পনা সরকারের : পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আলোচনা করা হবে।

রোববার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে সেখানকার ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status