ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 4:56 PM

নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নরসিংদীর সদর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত এবং ১২ যাত্রী আহত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার নগর পাঁচদোনায় পাঁচদোনা-টঙ্গী সড়কের দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক আনোয়ার হোসেন সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর বাসিন্দা।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, ঢাকা থেকে পিপিএল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদী ফিরছিলো। বাসটি নগর পাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক ঢাকাগামী বাদশা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিপিএল পরিবহনের চালক মারা যায়।

উভয় বাসের আহত ১২ যাত্রীকে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বাস দুটি আটক করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status