ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 3:53 PM

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার (২৮ জুন) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখা।

বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সম্পা দাস সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেন সহ করোনা টেস্টের কীটের সংকট রয়েছে। চট্রগামে ও দেশের অন্যান্য জায়গায় একই অবস্থা। এসব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্য মন্ত্রীর অযৌগ্যতার প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংসের পথে। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। একই সাথে সকলের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হবে।


সমাবেশে একাত্মতা প্রকাশ করে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকটে একে আজাদ বলেন, সারা দেশে করোনা ভাইরাসে মহামারি ধারণ করছে। দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় ব্যবস্থাদী নেই। দেশ এখন নৈরাজ্য পরিস্থিতি অবস্থায় চলছে। জনগণের জীবন জিন্মি ও নিরাপত্তাহীন। এখানে ছাত্র জোট যে দাবি নিয়ে কর্মসূচি করছে তা যৌক্তিক। আমরা সকলকে আহ্বান করবো, ছাত্র জোটের এই দাবিকে মেনে নিয়ে এবং মানুষের যা যা দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেনে- প্রগতিশীল জেলা ছাত্র জোটের নেতা এমদাদুল হক, শন্তু মিত্র ও তুষার সেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status