ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সুযোগ দিবেন আনুশকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 3:03 PM

সুযোগ দিবেন আনুশকা

সুযোগ দিবেন আনুশকা

আনুশকা শর্মা। বলিউডের কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয় দিয়ে বলিউডের এন্ট্রি হয় তার।  বলিউডে তার যাত্রাটাও ছিল একজন ‘আউটসাইডার’ হিসেবে। তবে বর্তমানে নায়িকার বাইরেও তিনি এখন একজন সফল প্রযোজক। চলার পথের সেই অভিজ্ঞতাই প্রযোজক হিসেবে শুধুমাত্র প্রতিভার কদর করতে শিখিয়েছে আনুশকাকে। এবার নতুন মুখদের সুযোগ দিবেন তিনি।

মাত্র ২৫ বছর বয়সে ভাই কর্ণেশ শর্মার সঙ্গে ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর জার্নি শুরু হয়েছিল আনুশকার। যা প্রথম থেকেই খুঁজে এনেছে নতুন প্রতিভাদের। পরিচালক প্রসিত রায় কিংবা স্ক্রিনরাইটার সুদীপ শর্মার উত্থানের নেপথ্যে রয়েছে আনুশকার সংস্থা।

আনুশকা বলেন, বলিউডে পা রাখার পর থেকে আমার নিজের জার্নিটা এতই ইন্টারেস্টিং, যে নিজের প্রোডাকশন হাউস খোলার আগে সেই শিক্ষাগুলো খুব ভাল করে মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম। পাশাপাশি এটাও চেয়েছিলাম যে, দেশের সেরা লেখক, পরিচালক, অভিনেতাদের সঙ্গে কাজ করব। নতুন নতুন ট্যালেন্ট খুঁজে বার করব।’

বলিউডে নেপোটিজম এবং তার জেরে ইনসাইডার- আউটসাইডার বিতর্ক প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন আনুশকা।

সম্প্রতি তার প্রযোজিত ছবি ‘বুলবুল’ এবং ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ দুই নামী ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাচ্ছে। যেগুলির মাধ্যমে উঠে এসেছে একগুচ্ছ নতুন প্রতিভা।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status