ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাবার পিছু নিয়ে লাশ হলো আদরের ছোট্ট ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 10:10 PM

বাবার পিছু নিয়ে লাশ হলো আদরের ছোট্ট ছেলে

বাবার পিছু নিয়ে লাশ হলো আদরের ছোট্ট ছেলে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবার মাছ ধরা দেখতে পিছু নিয়ে পুকুরে ডুবে হজরত আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউপির হাজীর বাজার সংলগ্ন পূর্ব-ধনিরাম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলী একই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, বিকেলে বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে যান লুৎফর। এ সময় বাবার মাছ ধরা দেখতে পিছু নেয় শিশু আলী। বাবার ব্যস্ততার মাঝে শিশুটি পুকুরে পড়ে যায়। মাছ ধরা শেষে ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন বাবা। কিছুক্ষণ পর পুকুরেই ভেসে ওঠে আলীর মরদেহ। পরে তাকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status