ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রধান শিক্ষককে তুলে নিয়ে বিয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 9:34 PM

প্রধান শিক্ষককে তুলে নিয়ে বিয়ে

প্রধান শিক্ষককে তুলে নিয়ে বিয়ে

নীলফামারীর জলঢাকায় এক প্রধান শিক্ষককে ফ্লিমি স্টাইলে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই প্রধান শিক্ষক বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী শিক্ষকের নাম অনিল চন্দ্র রায়। তিনি জলঢাকা পৌরসভার দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে জানা যায়, সোমবার (৮জুন) দুপুরে স্কুলের কাজে উপজেলা প্রকৌশলী অফিসে আসে প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলা সড়কে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক তাকে জোরকরে মাইক্রোবাসে তুলে নেয় এবং একপর্যায়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে চুপ থাকতে বলে।

একসময় মাইক্রোবাসটি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের একটি অপরিচিত বাড়ীতে থামায় এবং তাকে জোর করে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে একটি অপরিচিত মেয়ের সাথে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ২০ মিনিটের মধ্যে বিবাহের কাজ সম্পন্ন করে।

অভিযোগে প্রধান শিক্ষক আরও জানায়,পরবর্তীতে একজনের মোবাইল দিয়ে ৯৯৯-এ ফোন করে থানা এবং তার সহকর্মীদের চেষ্টায় সেখান থেকে উদ্ধার হয় ওই শিক্ষক।

এ বিষয়ে প্রধান শিক্ষক অনিল চন্দ্র সাংবাদিকদের বলেন, আকস্মিক ফ্লিমি স্টাইলে আমাকে জোর করে তুলে নিয়ে বিয়ে দেয়া হয়েছে যা সম্পূর্ণ বেআইনি। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষকের অভিযোগ পেয়েছি এবং মেয়ের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status