ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে দশজন মিলে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:52 PM
সর্বশেষ আপডেট: Friday, 12 June, 2020, 7:07 PM

রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে দশজন মিলে ধর্ষণ

রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে দশজন মিলে ধর্ষণ

নোয়াখালীর সেনবাগে দশ বখাটে মিলে বিশ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়ছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনবাগ থানার পুলিশ ২ ধর্ষণকারীকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার রাতের দিকে ১০জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো, অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে মো. ফারুক (২৫) ও ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম (২২)।

এর আগে, গত শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অর্জুনতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের শেষ প্রান্তের রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণকারীরা পাশের বারিক সরকারের কবরস্থানে গণধর্ষণের এ ঘটনা ঘটায়।

অভিযোগ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে ফারুকে নেতৃত্বে একই গ্রামের ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম ও তাদের আরও ৮ সাঙ্গপাঙ্গ মিলে মেয়েটিকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণ শেষে নানান ধরণের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন তারা। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি অবগত করলে ওই ভুক্তভোগীর মা এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার ৪দিন পর থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ২ ধর্ষককে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status