ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সাধারণ ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:41 PM

সাধারণ ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসছে

সাধারণ ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসছে

বাংলাদেশে করোনাভাইরাস বিস্তার বেড়ে যাওয়ায় নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি এলাকায় লকডাউন করা হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকার মধ্যে এলাকাভিত্তিক প্রথম লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার।

জানা গেছে, কয়েক দিনের পর্যবেক্ষণে সংশ্লিষ্ট এলাকায় করোনা বিস্তার পরিস্থিতির উন্নতি হলে ঢাকার আরও কয়েকটি এলাকা লকডাউনের আওতায় আসতে পারে। আর লকডাউনে থাকা এলাকায় বসবাসকারী সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সাধারণ ছুটির আওতায় রাখার চিন্তাভাবনা করছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে যুক্তরা পরিচয়পত্র দেখিয়ে কাজের জন্য এলাকা থেকে বের হওয়া ও প্রবেশ করতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম পূর্ব রাজাবাজারের লকডাউনকৃত এলাকার চাকরিজীবীদের ছুটির আওতায় আনার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সরকার এলাকাভিত্তিক লকডাউনে থাকা চাকরিজীবীদের সাধারণ ছুটির আওতায় রাখার চিন্তা করছে। বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় আলোচনা করছে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউনের প্রভাবের ওপর অনেক কিছু নির্ভর করছে। আর লকডাউনের আওতাভুক্ত এলাকার বাসিন্দাদের সাধারণ ছুটি ঘোষণার বিষয়টিতে এখনো সিদ্ধান্ত হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status