ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঘুমন্ত অবস্থায় ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 5:59 PM

ঘুমন্ত অবস্থায় ধর্ষণ

ঘুমন্ত অবস্থায় ধর্ষণ

ফের খাস কলকাতায় সৎ বাবার লালসার শিকার নাবালিকা। অভিযোগ, গভীর রাতে মদ্যপ অবস্থায় ঘুমন্ত নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযু্ক্তকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ মহন্ত। কয়েকদিন আগেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয় ওই ব্যক্তির। সেই ঝামেলার জেরেই মেয়েকে রেখে বাপের বাড়ি চলে যান বধূ। এভাবেই চলছিল। এরই মাঝে ২-৩ দিন আগে রাতে মদ্যপ অবস্থায় দোকান থেকে ফেরে অভিযুক্ত বিশ্বজিৎ। সেই সময় ঘরে ঘুমোচ্ছিল ওই নবালিকা। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকার আর্তনাদে জড়ো হয়ে যায় প্রতিবেশীরা। ধরে ফেলে অভিযুক্তকে। ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে স্থানীয়রা।


পরে বৃহস্পতিবার সকালে গোটা বিষয়টি জানিয়ে নিউটাউন থানায় সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার বারাসত আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। প্রসঙ্গত, বৃহ্স্পতিবারই নিউটাইনের একটি হোটেলে ডেকে নিয়ে গিয়ে গর্ণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ যুবককে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status