ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কাবুলে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, ইমামসহ নিহত ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:02 PM

কাবুলে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, ইমামসহ নিহত ৪

কাবুলে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, ইমামসহ নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ অন্তত চারজন নিহত ও বহু মানুষ হতাহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, নামাজের সময় শাহ-ই-সুরি মসজিদে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনার পর মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শাহ-ই-সুরি মসজিদে রাখা বোমা শুক্রবার নামাজের সময় বিস্ফোরিত হয়েছে।

তবে হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়ও স্বীকার করেনি।

এর আগে গত ৩০ মে আফগানিস্তানে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের গাড়িতে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সাংবাদিকসহ অন্তত দুজন নিহত হয়েছিলেন। এ হামলায় অন্তত সাত জন আহত হন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরার খবরে জানানো হয়েছিল, ৩০ মে সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে নিহত সাংবাদিকের নাম মোহাম্মাদ রাফি রফিক সিদ্দিকী।

রাফি রফিক সিদ্দিকী খুরশিদ টেলিভিশনের অর্থনীতি বিষয়ক রিপোর্টার ছিলেন। নিহত অপর জন চ্যানেলটির টেকনিশিয়ান বিভাগের কর্মী।

টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী আল-জাজিরাকে জানিয়েছিলেন, খুরশিদ টেলিভিশনের কর্মীদের আনা-নেয়ার কাজে ব্যবহার করা প্রতিষ্ঠানটির মাইক্রোবাসটিতে চুম্বুকের সাহায্যে একটি বোমা স্থাপন করা হয়েছিল-প্রাথমিক তদন্তে এমন ধারণা পাওয়া গেছে। সন্ধ্যার ব্যস্ত সময়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status