আগামি ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলে কারা থাকবে এ নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল। শুক্রবার এই সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে চমক হিসেবে রাখা হয়েছে নতুন মুখ হায়দার আলীকে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই এই সফর নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মোহাম্মদ আমির ও হারিস সোহেল। তাদের ছাড়া ২৯ সদস্যের বড় দল ঘোষণা করেছে পিসিবি। এছাড়া এই বহরে আছেন ১৪ জন কোচিং স্টাফ। নতুন মুখ হায়দার আলী সবশেষ অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে বেশ আলো ছড়িয়েছেন।
অনুশীলন ক্যাম্প করে ইংল্যান্ড যাওয়ার পরিকল্পনা থাকলেও ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। এর বদলে খেলা শুরু হওয়ার এক মাস আগেই ইংল্যান্ডে যেতে চায় তারা। সে হিসেবে জুলাইয়ের শুরুর দিকেই ইংল্যান্ডে চলে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।
ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান স্কোয়াড:
ওপেনার: আবিদ আলি, ফখর জামান, ইমাম উল হক এবং শান মাসুদ।