ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 5:35 PM

করোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে!

করোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে!

করোনাভাইরাসের রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে। দিল্লি সরকারকে তিরস্কারে সুরে বললেন ভারতের সুপ্রিমকোর্ট। পাশাপাশি যেভাবে দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের শীর্ষ আদালত।

আজ শুক্রবার ভারতের সুপ্রিমকোর্ট জানিয়েছেন, কভিড- ১৯ রোগে আক্রান্ত রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। একটি ক্ষেত্রে তো একজন করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছে কিন্তু কেউই তাদের সামান্যতম সাহায্য করার জন্যে নেই। দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে সেবিষয়েও অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা করছেন, দিল্লিতে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী জুলাইয়ের মধ্যে সেখানে করোনা রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখে পৌঁছাবে। তবে এই মহামারি মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নিয়ে রেখেছে তার সরকার, এমন দাবিও করেন দিল্লি মুখ্যমন্ত্রী। সূত্র: এনডিটিভি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status