ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 5:25 PM

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

হবিগঞ্জের লাখাইয়ে শারমিন আক্তার নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শারমিন উপজেলার সিংহ গ্রামের জাকারিয়া মিয়ার স্ত্রী।

শুক্রবার দুপুরে সিংহ গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে।

নিহত শারমিন আক্তারের পিতা জেলার মাধবপুর উপজেলার কাকউড়ি গ্রামের বাসিন্দা হাসু মিয়া জানান, প্রায় ৩ বছর পূর্বে তার মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জাকারিয়া মিয়ার। তাদের দুটি কন্যা সন্তান আছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহের সৃষ্টি হয়। এনিয়ে প্রায়ই স্বামী শারমিনকে মারধর করে। এরই জেরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জাকারিয়াসহ তার পরিবারের লোকজন তাকে বেধড়ক পিটুনি দেয়। আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status