ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
এগ কর্ন স্যুপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 6:57 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 June, 2020, 7:06 PM

এগ কর্ন স্যুপ

এগ কর্ন স্যুপ

ঠাণ্ডা আবহাওয়ায় স্যুপ খাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় স্বাস্থ্যকর তবে তো কথাই নেই। আর এর জন্য জানতে হবে স্বাস্থ্যকর ও সুস্বাদু স্যুপ তৈরির পদ্ধতিটি।

সঠিক উপায়ে স্যুপ তৈরি করলে তা খেতে সুস্বাদু হবে। আর সহজেই সবার মন জয় করতে পারবে। তাই অবশ্যই স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন। রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করতে পারেন পারেন স্বাস্থ্যকর এগ কর্ন স্যুপ। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: ডিম ২ বা ৩টি, ক্যানের ভুট্টা দেড় টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিকেন স্টক আধা লিটার, চিনি আধা চা চামচ, পার্সেলি পাতা কুচি ১ চা চামচ (ইচ্ছা), বাটার আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, লবণ পরিমাণ মতো।

প্রণালী: প্যানে বাটার গরম করে তাতে ভুট্টা, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা নেড়েচেড়ে চিকেন স্টক দিন। এবার অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে তাতে চিনি দিন। মিশ্রণটি ঢেলে হালকা করে নাড়তে থাকুন। স্যুপ কিছুটা ঘন হয়ে এলে তাতে কাঁচামরিচ কুচি, পার্সেলি পাতা কুচি ও ডিমগুলো একটি বাটিতে নিয়ে ফেটিয়ে ‍তাতে দিয়ে দিন। মিশ্রণটি দুই-তিনবার নেড়ে চুলা বন্ধ করে ঢেকে দিন। পাঁচ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status