ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসজিদ-দোকান খুলছে কাতারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 6:46 PM

মসজিদ-দোকান খুলছে কাতারে

মসজিদ-দোকান খুলছে কাতারে

লকডাউন শিথিল হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আগামী ১৫ জুন থেকে দেশটিতে চারধাপে লকডাউন শিথিল করা হবে।

কাতার সরকারের মুখপাত্র লোলওয়া রাশেদ আল খাতের সোমবার এক বিবৃতিতে বলেছেন, আগামী ১৫ জুন থেকে দেশটিতে কিছু মসজিদ এবং কিছু শপিমলের দোকান-পাট খুলে দেওয়া হবে।

এছাড়া ব্যায়ামের জন্য কিছু পার্কও খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে ১২ বছরের কম বয়সী শিশুরা পার্কে প্রবেশ করতে পারবে না।

অপরদিকে, আগামী ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করা হবে দেশটিতে। অপরদিকে আগামী ১ আগস্ট থেকে তৃতীয় দফা এবং সেপ্টেম্বরের ১ তারিখ থেকে চতুর্থ দফায় লকডাউন শিথিল হবে।

আগামী ১৪ জুন থেকে ৪০ শতাংশ ধারণক্ষমতা নিয়ে সব বেসরকারি হাসপাতাল খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে লকডাউন শিথিলের প্রতি দফায় হাসপাতালের ধারণ ক্ষমতা ২০ শতাংশ করে বাড়ানো হবে।

দ্বিতীয় দফায় সীমিত পরিসরে রেস্টুরেন্টগুলো আংশিকভাবে খুলে দেওয়া হবে। একই সময়ে জাদুঘর, লাইব্রেরি, মার্কেট, পাইকারি মার্কেটও সীমিত পরিসরে কয়েক ঘণ্টার জন্য খুলে দেওয়া হবে।

তৃতীয় দফায় যেসব দেশে করোনার সংক্রমণ কম সেসব দেশে বিমান চলাচল পুনরায় চালু হবে, শপিং মল পুরোপুরি খুলে দেওয়া হবে। একই সঙ্গে হেলথ ক্লাব, জিম, সুইমিং পুল এবং সেলুন সীমিত পরিসরে পুনরায় চালু হবে।

চতুর্থ দফায় দেশজুড়ে বিয়ের অনুষ্ঠান, ব্যবসায়িক সমাবেশ, সম্মেলনে অনুমতি দেওয়া হবে। এছাড়া থিয়েটার, জাদুঘর, লাইব্রেরি, সিনেমাহল খুলে দেওয়া হবে।

কাতারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬৮। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ১৫৮। এর মধ্যে মারা গেছে ৫৭ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status