ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অল্প দিনেই কিভাবে গর্ভবতী হলেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 3:20 PM

অল্প দিনেই কিভাবে গর্ভবতী হলেন মিথিলা

অল্প দিনেই কিভাবে গর্ভবতী হলেন মিথিলা

টিভি নাটকের আলোচিত অভিনেত্রী মিথিলা। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়েছেন।

এতে দেখা গেছে, গর্ভবতী মিথিলাকে। আর সেই ছবিতে বেবি বাম্পের দিকে নিজেই আঙুল দিয়ে দেখালেন মিথিলা।

এদিকে ছবিটি ফেসবুকে আসার পর অনেকে প্রশ্ন তুলেছেন, অল্প দিনেই কিভাবে গর্ভবতী হলেন মিথিলা? আবার অনেকেই আরো বাজে মন্তব্য ছবিটি দেখে করছেন।

 তবে কি সত্যি মা হচ্ছেন মিথিলা? হুম মিথিলা সত্যিই মা হচ্ছেন। তবে সেটা বাস্তবে নয় নাটকে।

আসন্ন ঈদের একটি নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’।

আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি ঈদ উপলক্ষে পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

মিথিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।

এদিকে নির্মাতা জানিয়েছে, এনটিভিতে ঈদের ৭দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status