ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ইয়েমেনে স্বাধীনতাপন্থী সাংবাদিককে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 8:58 PM

ইয়েমেনে স্বাধীনতাপন্থী সাংবাদিককে গুলি করে হত্যা

ইয়েমেনে স্বাধীনতাপন্থী সাংবাদিককে গুলি করে হত্যা

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দক্ষিণের আদেন শহরে স্বাধীনতাপন্থী একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দক্ষিণের স্বাধীনতাকামী ও সরকারের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পরপরই তার গাড়িতে গুলিবিদ্ধ হন নাবিল হাসান আল-কায়েতি নামের ৩৩ বছর বয়সী ওই ফটোগ্রাফার ও ভিডিও সাংবাদিক। তিনি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির হয়ে কাজ করেছিলেন।

নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, বন্দুকধারীরা নাবিলকে হত্যার পর পালিয়ে গেছে। আদেন শহরের নিরাপত্তা ও প্রশাসনের প্রধান আবদুল্লাহ আল-জাহাফি মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে একটি বার্তা পোস্ট করেছেন। যাতে বলা হয়েছে যে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে কাউকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের ঘোষণা পাওয়া যায়নি।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সাব্রিনা বেন্নুই বলেছেন, 'নাবিলের হত্যা অগ্রহণযোগ্য এবং ইয়েমেনে সাংবাদিকতার জন্য এক ভয়াবহ ধাক্কা। দেশটির বিভাজন এবং প্রচার মাধ্যমের মেরুকরণ একটি সমালোচনামূলক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সাংবাদিকরা এখন যে অঞ্চলের হোক না কেন সন্ত্রাসীদের এখন প্রিয় টার্গেট।'

সাংবাদিক নাবিল দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার সোচ্চার সমর্থক ছিলেন। বিচ্ছিন্নতাবাদী দক্ষিণী ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ২০১৩ সাল থেকে জাতিসংঘ-অনুমোদিত ইয়েমেনি সরকারের সাথে বিরোধীতা করে আসছে। এসটিসি এবং ইয়েমেনি সরকার উভয়ই হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে যারা ২০১৪ সাল থেকে রাজধানী সানা'র নিয়ন্ত্রণ করছে।

এসটিসি সংযুক্ত আরব আমিরাত সমর্থিত, ইয়েমেনি সরকার সৌদি আরব সমর্থিত এবং হুথি বিদ্রোহীরা ইরানের সাথে জোটবদ্ধ। ইয়েমেনে পাঁচ বছরেরও অধিক সময় ধরে যুদ্ধ চলছে। সূত্র- গার্ডিয়ান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status