ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সাত বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 7:15 PM

সাত বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের চেষ্টা

সাত বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের চেষ্টা

নাটোরের বড়াইগ্রামে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় তার চাচাতো ভাই মনিরুল ইসলাম (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। মনিরুল ইসলাম উপজেলার তিরাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বাড়ির সদস্যরা গৃহস্থলী কাজে ব্যস্ত থাকার সুযোগে মনিরুল চকলেট দেয়ার প্রলোভনে তার চাচাতো বোনকে নিজ ঘরে ডেকে নেয়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে মনিরুল কৌশলে পালিয়ে যায়। এরপর একটি মহল বিষয়টি গোপনে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে অবশেষে বিষয়টি প্রকাশ হয়ে গেলে বুধবার মনিরুলকে আটক করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status