ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বর্ণবাদ থামাতে ‘আহতদের কণ্ঠস্বর’ শুনতে হবে: জর্জ বুশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 6:12 PM

বর্ণবাদ থামাতে ‘আহতদের কণ্ঠস্বর’ শুনতে হবে: জর্জ বুশ

বর্ণবাদ থামাতে ‘আহতদের কণ্ঠস্বর’ শুনতে হবে: জর্জ বুশ

জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যাকে ‘পাশবিক’ মন্তব্য করে বিচারের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের প্রশংসা করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

মঙ্গলবার বিবৃতিতে বুশ বলেন, ‘পদ্ধতিগত বর্ণবাদ থামাতে হলে অসংখ্য আহত মানুষের কণ্ঠস্বরকে শুনতে হবে।’

কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার ঘটনায় প্রথমবার মতামত জানাতে গিয়ে বুশ বলেন, ‘এখন লেকচার দেয়ার সময় নয়। সময় এখন শিক্ষা নেয়ার। নিজের দেশে অনেক আফ্রিকান-আমেরিকান তরুণ হয়রানির শিকার হচ্ছে। এটা অনেক কষ্টের। দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানুষের এই আন্দোলন এবং মিছিলই উন্নত ভবিষ্যতের শক্তি।’

আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশের অবিচার এবং পাশবিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় আমি আর লরা বুশ খুবই বিরক্ত।


গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের ৪৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলায় হাঁটু চেপে হত্যা করেন চার শ্বেতাঙ্গ পুলিশ। এই ঘটনার একাধিক ভিডিও ফুটেজ ভাইরাল শুরু হয় আন্দোলন। সেই আন্দোলন থামাতে ট্রাম্প প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status