ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিজিবিতে যুক্ত হল অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন জলযান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 6:07 PM

বিজিবিতে যুক্ত হল অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন জলযান

বিজিবিতে যুক্ত হল অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন জলযান

বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিকায়নের লক্ষ্যে এ বাহিনীতে ৪টি অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন ইন্টারস্পেটোর জলযান সংযোজন করা হয়েছে।

এই জলযানগুলো নিজস্ব অবস্থান থেকে ৫০ কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থান নিশ্চিত করতে পারে। এতে দু’জন মুমূর্ষু রোগী পরিবহনেরও ব্যবস্থা রয়েছে।

বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা ও প্রত্যক্ষ নির্দেশনায় বিজিবিতে এসব জলযান সংযোজিত হয়েছে। দেশের জলসীমান্তে অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, ইয়াবাসহ বিভিন্ন মাদকপাচার রোধ ও চোরাচালান বন্ধে এবং প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শক্তির ভারসাম্য বজায় রাখতে আগ্নেয়াস্ত্রে সজ্জিত, অধিক সৈন্য বহনে সক্ষম এসব জলযান বিজিবির সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের নৌ সীমান্তে বিশেষ করে মিয়ানমার সীমান্তের সেন্টমার্টিন দ্বীপ, নাফ নদী এবং ভারত সীমান্তের নীলডুমুরে ও সুন্দরবনের গহীন অরণ্যের জলসীমান্তে আন্তরাষ্ট্রীয় অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, ইয়াবাসহ বিভিন্ন মাদকপাচার রোধ ও চোরাচালান বন্ধে এসব জলযান কার্যকর ভূমিকা রাখবে।

সিলভারক্রাফট ৪০ মডেলের রিইনফোর্সড পলিমারের তৈরি ৪০ ফুট দীর্ঘ ৭৫০ হর্সপাওয়ারের তিন ইঞ্জিনের প্রতিটি জলযান ৩৩ জন সৈন্য ধারণে সক্ষম এবং এর গতিবেগ ঘণ্টায় ৫৫ নটিকাল মাইল বা ১০১ কিলোমিটার। এই জলযানগুলো যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলাচলে সক্ষম এবং এতে সংযোজিত আছে স্বয়ংক্রিয় মেশিনগান সংযুক্তির সুবিধাসহ উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম, চতুর্থ প্রজম্মের জিপিএস, আধুনিক সোলার সিস্টেম এবং আরও অনেক অত্যাধুনিক সরঞ্জাম।

বাংলাদেশের ৪ হাজার ১৮৪ কিলোমিটার স্থল সীমান্তের পাশাপাশি ভারতের সঙ্গে ১৮০ কিলোমিটার নৌ সীমান্ত এবং মিয়ানমারের সঙ্গে ৬৩ কিলোমিটার নৌ সীমান্তে এই জলযানের মাধ্যমে টহল জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status