ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
চলচ্চিত্রের অন্তরঙ্গ দৃশ্যে বাধা নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 5:34 PM

চলচ্চিত্রের অন্তরঙ্গ দৃশ্যে বাধা নেই

চলচ্চিত্রের অন্তরঙ্গ দৃশ্যে বাধা নেই

আগামী ৫ জুন থেকে সিনেমার শুটিং, এডিটিং, ডাবিং—সব করতে পারবেন বলে সম্প্রতি এক সভায় এই সিদ্ধান্ত নেন প্রযোজক, পরিচালক সমিতি। এতে বলা হয় খুব সংক্ষিপ্ত আকারে প্রোডাকশন ডিজাইন করতে হবে, ইউনিটের লোকজন কমাতে হবে।

চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে শিল্পীদের মারামারি, রোমান্স, নাচ-গান কিংবা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়। করোনার এই পরিস্থিতিতে এসব দৃশ্যের শুটিং কীভাবে করবেন?

জবাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে বলেন, চলচ্চিত্রে ফাইট, নাচ-গান, রোমান্স থাকবেই। এটা বাদ দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনেই এগুলো করা হবে। করোনায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে বাধা নেই। এজন্য আমরা শুটিং শুরু আগে শিল্পীদের করোনা টেস্ট করিয়ে নেব। এছাড়া শুটিং সেটে লোকসংখ্যা কম থাকবে। থার্মাল গান, স্যানিটাইজার রাখা হবে। শুটিং করে নায়ক-নায়িকা সাতদিন আইসোলেশনে থাকবেন। আশা করছি, এতে করে রোমান্স, মারামারির দৃশ্যের শুটিং করতে কোনো সমস্যা হবে না।

বেশকিছু সিনেমার কাজ বাকি রয়েছে। করোনা তাণ্ডবের কারণে তা আটকে ছিল। এসব সিনেমার শুটিং, ডাবিং ও এডিটিংয়ের কাজ শেষ করার পরিকল্পনা করেছেন সিনেমার প্রযোজক-পরিচালকরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status