ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
চার কলেজকে ভর্তির কার্যক্রম স্থগিতের নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 5:30 PM

চার কলেজকে ভর্তির কার্যক্রম স্থগিতের নির্দেশ

চার কলেজকে ভর্তির কার্যক্রম স্থগিতের নির্দেশ

নটর ডেম ও হলিক্রসসহ খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত চারটি কলেজকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

বুধবার (৩ জুন) নটর ডেম কলেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ জুন ঢাকা শিক্ষাবোর্ডে নটর ডেম, হলিক্রস, সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজকে তাদের নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করে ২০ জুনের মধ্যে ভর্তি সম্পন্ন করে বোর্ডকে অবহিত করার নির্দেশনা দেন। আজ (৩ জুন) শিক্ষাবোর্ডের চেয়ারম্যান টেলিফোনে চারটি কলেজকে দেশে করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে সব ভর্তি কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দিয়েছেন।

দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হলে চেয়ারম্যান চারটি কলেজকে লিখিত পত্রের মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য ১৫ দিন সময় দেবেন। সুতরাং চেয়ারম্যানের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা নটর ডেম কলেজে ভর্তির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। ভর্তি কার্যক্রমের নতুন তারিখ শিক্ষাবোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পর কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে পুনরায় প্রকাশ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status