ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভালুকায় সড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ ৩ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 12:17 PM

ভালুকায় সড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ ৩ জন

ভালুকায় সড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ ৩ জন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ও বুধবার সকালে সিডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা তেলেঙ্গাপাড়া গ্রামের স্বামী আক্কাছ আলী (৫০) ও তার স্ত্রী কুলেছা খাতুন (৪৫) এবং সানমান ব্রাইড এন্ড ফার্মা লি. এর ইলেকট্রিক প্রকৌশলী কামরুল হাসান (৩৫)। কামরুন ভালুকা উপজেলার কোনাপাড়া এলাকায় আবদুল কাদের সরকারের ছেলে।

জানা যায়, নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা পিকআপটি (ঢাকা-মেট্রো-ন-১৮-৮০৩৪) মঙ্গলবার রাত ৩টার দিকেভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়।

এতে পিকআপে থাকা যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে যায়। এসময় অজ্ঞাত গাড়িচাপায় কুলেছা খাতুন ঘটনাস্থলেই নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আক্কাছ আলীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে অপর যাত্রী বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপর দিকে বুধবার সকাল সাড়ে ৭টায় প্রকৌশলী কামরুল হাসান মোটরসাইকেলে (ঢাকা-মেট্রো-হ-১১-২৮৫৭) সিডস্টোর আমতলী এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি লরি (পিরোজপুর-ছ-১১-০০২৩) ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত পিকআপ, মোটরসাইকেল ও লরি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status