নোয়াখালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 12:36 AM
নোয়াখালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফয়সাল আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রাাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে ওই যুবককে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
গ্রেপ্তারকৃত ফয়সাল ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। এর আগে সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দয়ের করেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ফয়সাল শিশুটিকে কৌশলে তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে গেলে ফয়সাল পালিয়ে যায়। ঘটনায় সোমবার রাত ১২টার দিকে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া জানান, গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।