ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
২ ঘণ্টায় কাজ শেষ করলে বাসায় যেতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 10:44 PM

২ ঘণ্টায় কাজ শেষ করলে বাসায় যেতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা

২ ঘণ্টায় কাজ শেষ করলে বাসায় যেতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে আসবেন, অফিসে আসার পর দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারলে বাসায়ও চলে যেতে পারবেন।

মন্ত্রণালয় ও বিভাগগুলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে এ তথ্য জানান।

করোনা মহামারির মধ্যে লকডাউন তুলে গত রোববার (৩১ মে) থেকে অফিস খুলে দেয়া হলেও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকারি দফতরগুলোতে নির্দেশনা অনুসরণে বলা হয়।

জনপ্রশাসন সচিব বলেন, ‘কর্মকর্তারা যেন কোনোভাবেই সংক্রমিত না হয় সে জন্য ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফিসের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে হবে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিসে থাকবেন না। ২৫ শতাংশ কর্মকর্তা ঘরে বসে ভার্চুয়ালি অফিস করতে পারবেন। অর্থাৎ একসঙ্গে ৫০ শতাংশ কর্মকর্তা সবসময় কানেক্টেড থাকবে। কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবে না।’

তিনি আরও বলেন, সকাল বেলায় এসে কেউ যদি দুই ঘণ্টায় কাজ শেষ করতে পারেন, তাহলে কাজ শেষেই তিনি চলে যেতে পারবেন। বিকাল ৫টায় অফিস ছুটির জন্য তাকে অপেক্ষা করতে হবে না। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।

অফিসে অবস্থানকালীন যথেষ্ট সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে। যারা অসুস্থ, বয়স্ক বা গর্ভবতী তারা অফিসে আসবেন না বলেও জনপ্রশাসনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পর এগুলো কর্মকর্তা-কর্মচারীদের মেনে চলতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অফিস আদেশ জারি করেছে।






 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status