ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ক্ষোভে যুক্তরাষ্ট্রে খেলার ঘোষণা ইংল্যান্ড বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 9:03 PM

ক্ষোভে যুক্তরাষ্ট্রে খেলার ঘোষণা ইংল্যান্ড বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ক্ষোভে যুক্তরাষ্ট্রে খেলার ঘোষণা ইংল্যান্ড বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

আসন্ন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু বিশাল এই তালিকায় সুযোগ না পেয়ে দেশ ত্যাগ করে ইংল্যান্ডের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার হুমকি দিলেন বিশ্বকাপজয়ী দলের তারকা পেসার লিয়াম প্লাঙ্কেট।

বিবিসিকে ৩৫ বছর বয়সী এ পেসার বলেন, আমি এখনও খেলার জন্য প্রস্তুত ও শারীরিকভাবে ফিট আছি। যদি সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ থাকে তাহলে আমাকে কেন নেয়া হবে না! এখানে যদি আর সুযোগ না পাই তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে পারলে খুব ভালো হবে। আমি যদি সেখানকার নাগরিক হই তাহলে ওদের উন্নতিতে অবদান রাখতে পারব।

লিয়াম প্লাঙ্কেট আরও বলেন, যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে জড়িত হতে পারলে ভালোই লাগবে। আমার বাচ্চারা হয়তো আমেরিকান হবে। সে ক্ষেত্রে যদি বলতে পারি আমি ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রদুই দলের হয়েই খেলেছি, তাহলে দারুণ হবে।

মার্কিন স্ত্রীর সুবাদে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ হয়তো সহজ হবে লিয়াম প্লাঙ্কেটের জন্য। ২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে তিন বছর বাস করলে খেলার যোগ্যতা পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status