ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
করোনা আক্রান্তের হিসেবে ভারত বিশ্বের সপ্তম স্থানে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 7:44 PM

করোনা আক্রান্তের হিসেবে ভারত বিশ্বের সপ্তম স্থানে?

করোনা আক্রান্তের হিসেবে ভারত বিশ্বের সপ্তম স্থানে?

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭০৬ জন। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে সপ্তম স্থানে রয়েছে ভারত। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই পরিসংখ্যানের যুক্তি ঠিক নয়। ভারতের জনসংখ্যা সঙ্গে তুলনা করে আক্রান্তের সংখ্যা বিচার করলে, ভারত করোনা সংক্রমণে অন্য দেশগুলির তুলনায় যথেষ্ট ভাল জায়গায় রয়েছে, বলছে মন্ত্রক।


মঙ্গলবার ভিডিও কনফারেন্সের স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লাভ আগরওয়াল বলেন, "ভারতে যেমন মিশ্র জনঘনত্ব রয়েছে তেমন দেশগুলির দিকে তাকালে দেখা যাবে, সেই সব দেশগুলিতে ভারতের তুলনায় ২২.৫ শতাংশ বেশি করোনা আক্রান্তের সংখ্যা। এই সংক্রমণে মৃত্যুহারও বেশি ৫৫.২ গুণ।"


আগরওয়াল আরও বলেন," আমাদের দেশে করোনায় মৃত্যু হার ২.২৮ শতাংশ। বিশ্বের গড় মৃত্যুহার এই সময়ে ৬.১৩ শতাংশ। যেখানে অন্যান্য দেশে ১ লক্ষে ৪.৯ জন মারা যাচ্ছেন করোনার প্রকোপে, ভারতে মারা যাচ্ছেন ০.৪১ শতাংশ।"


এই যুক্তিতেই আগরওয়াল মনে করছেন ভারতে করোনায় ভারত সপ্তম স্থানে রয়েছএ এই প্রচার ঠিক নয়। তিনি আরও মনে করিয়ে দেন, ভারতে করোনায় মৃত্যুর ৭৩ শতাংশই কো-মর্বিডিটির কারণে হয়েছে।


উল্লেখ্য গত মাসেই এই সময়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার। পাঁচগুণের বেশি আক্রান্ত হয়েছেন ৩০ দিনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status