ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
করোনায় রেমডেসিভির প্রয়োগের অনুমোদন দিল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 7:44 PM

করোনায় রেমডেসিভির প্রয়োগের অনুমোদন দিল ভারত

করোনায় রেমডেসিভির প্রয়োগের অনুমোদন দিল ভারত

জরুরি প্রয়োজনে মার্কিন কোম্পানি গিলিয়াড সায়েন্সেসের তৈরি ভাইরাস প্রতিরোধী ওষুধ রেমডেসিভির কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় প্রয়োগের অনুমতি দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার আজ মঙ্গলবার এই অনুমোদন দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মহামারি ইবোলা চিকিৎসায় এই ওষুধ প্রয়োগ করে এর আগে কিছুটা সাফল্য এসেছিল। করোনাভাইরাস মহামারির পর বিদ্যমান ওষুধগুলো কোভিড-১৯ রোগীর ক্ষেত্রে কাজ করছে কিনা এ নিয়ে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালের পর প্রথম ওষুধ হিসেবে রেমডেসিভির কিছুটা কাজ করছে বলে প্রমাণ পাওয়া যায়।

ভারতের ওষুধ প্রশাসনের মহানিয়ন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি তাদের ক্ষেত্রে জরুরি প্রয়োজনে পাঁচটি ডোজে ১ জুন থেকে এই ওষুধ (রেমডেসিভির) ব্যবহার করা যেতে পারে। তবে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধ ব্যবগারের ক্ষেত্রে।

গত মাসে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কোভিড-১৯ চিকিৎসায় জরুরিভিত্তিতে এই ওষুধ প্রয়োগের অনুমোদন দেয়। এছাড়া জাপান স্বাস্থ্য কর্তৃপক্ষও করোনায় রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্বের আরও অনেক দেশে ওষুধটি অনুমোদন পেয়েছে বা অপেক্ষায় রয়েছে।

গিলিয়াড সায়েন্সেস গত ২৯ মে ভারতে রেমডেসিভির ব্যবহারের জন্য আবেদন করেছিল। ইউরোপীয় দেশগুলো ছাড়াও দক্ষিণ কোরিয়া এই ওষুধ ব্যবহারের কথা ভাবছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার বলেছেন, তারা এই ওষুধ আমদানির অনুরোধ জানাবে।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে, রেমডেসিভির চিকিৎসকদের আশাবাদী করে তুলছে। সামনে আরও কার্যকর কিছু আসবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে এর আগ পর্যন্ত এবং অবশ্যই প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত আবদুর রহমান আশা করছেন রেমডেসিভির হয়ে উঠতে পারে করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status