ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 7:29 PM

২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অনেক জায়গাই ৷ ১৩ দিন কেটে গেলেও অনেক জায়গায় এখনও বিদ্যুৎ পর্যন্ত আসেনি ৷ মাথায় ছাদ নেই অনেক মানুষেরই ৷ অসহায় অবস্থায় দিন কাটছে আমফান দুর্গতদের ৷


আমফানের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের পশ্চিম উপকূলে তাণ্ডব চালাতে আসছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ ৷ বাণিজ্য নগরী মুম্বইয়েই আছড়ে পড়তে চলেছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ৷ একে করোনার জেরে জর্জরিত মুম্বই ৷ দেশের সবেচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মুম্বই তথা মহারাষ্ট্রেই৷ এই অবস্থায় ঘূর্ণিঝড় এসে তছনছ করলে সে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হবে ৷ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় নিসর্গ আগামিকাল, বুধবার স্থলভাগে প্রবেশ করার কথা ৷


গত ৬ ঘণ্টায় এই ঝড় ক্রমশ আরব সাগরের উত্তরের দিকে অগ্রসর হয়েছে ৷ আপাতত অবস্থান 15.6°N and longitude 71.2°E ৷ গোয়ার পানাজি থেকে ২৮০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিম এবং মুম্বইয়ের ৪৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় নিসর্গ ৷ গুজরাতের সুরত থেকে ৬৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে ঝড়টি ৷ আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷ আরও উত্তরের দিকে অগ্রসর হতে হতেই মহারাষ্ট্র এবং মহারাষ্ট্র লাগোয়া গুজরাত উপকূলে তাণ্ডব চালাতে পারে এই ঝড় ৷ বুধবার, ৩ জুন তাই ১০০-১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে নিসর্গ তাণ্ডবলীলা চালাতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status