ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আম্পান ভেঙ্গেছে ১৪০০ ঘর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 6:12 PM

আম্পান ভেঙ্গেছে ১৪০০ ঘর

আম্পান ভেঙ্গেছে ১৪০০ ঘর

ঘুর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে সাতক্ষীরার তালায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। প্রায় চার-পাঁচ ঘণ্টার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। জীবন-জীবিকা হয়ে পড়েছে স্থবির। বোরো ধানে কিছুটা স্বস্থি ফিরলেও সব ধান ঘরে ওঠেনি এখনও। আমের বাম্পার ফলনে আম চাষির মুখে প্রশান্তির হাসি দেখা দিলেও সব ফিকে হয়ে গেল এক রাতে ঘূণিঝড় আম্ফানের তাণ্ডবে।

সাতক্ষীরার তালায় ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি, উড়ে গেছে পাকা ঘরের টিনের ছাউনি। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। পান বরজ, ভূট্টার ক্ষেত, আম বাগানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেপানের বরজগুলো লুটিয়ে পড়েছে মাটিতে।

আম ব্যবসায়ী সুকুমার এ প্রতিনিধিকে জনান, ৬টি বাগান ১০ লাখ টাকায় কেনা ছিল। তার সব শেষ হয়ে গেছে। যদি সরকারি কোন সহযোগিতা না পায় তাহলে  ছেলে ,মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে।

এদিকে ঝড়ের কারণে তালায় উপজেলায় বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেকের মোবাইলসহ বন্ধ হয়ে গেছে ইন্টারনেট সংযোগ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে উপজেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে আগে থেকেই আমরা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কারণে কোন প্রাণহাণির ঘটনা ঘটেনি বলে মহান আল্লাহর নিকট শুকুরিয়া আদায় করেছেন তিনি। আম্ফানের তান্ডবে উপজেলায় প্রায় ৩০০ কাঁচা ঘর সম্পূর্ন ভেঙ্গে গেছে। এছাড়া প্রায় ১১০০ সেমি পাকা ঘরে ছাউনি উড়ে গেছে। তাছাড়া উপজেলা প্রায় ৭৫ শতাংশ আম চাষির আম নষ্ট হয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status