ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নতুন করে সম্পর্কে জড়ালেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 11:21 AM

নতুন করে সম্পর্কে জড়ালেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া

নতুন করে সম্পর্কে জড়ালেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া

দাম্পত্য জীবন আর পরকীয়া নিয়ে এই করোনাকালে বিপর্যস্ত বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি।বিবাহবিচ্ছেদ চেয়ে দিন কয়েক আগেই নোটিশ পাঠিয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকী ওরফে অঞ্জনা কিশোর পাণ্ডে।পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো বড় মাপের কোনও তারকার স্ত্রী হিসেবে নয়, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চান বলে স্পষ্ট জানান আলিয়া সিদ্দিকি ওরফে অঞ্জলি কিশোর পান্ডে। কিন্তু আলিয়া কি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন! এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।

স্পটবয়ের খবর অনুয়ায়ী, আলিয়া সিদ্দিকি নাকি নতুন করে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। জনপ্রিয় একটি সংস্থার সাবেক আধিকারিক পিয়ূষ পান্ডের সঙ্গে অঞ্জলি কিশোর পান্ডে অর্থাৎ আলিয়া সিদ্দিকি সম্পর্কে জড়াতে শুরু করেছেন বলে দাবি। শুধু তাই নয়, নওয়াজের স্ত্রীর হোয়াটস অ্যাপের ডিপিটেও, তাদের দুজনের ছবি একসঙ্গে দেখা যায় বলে দাবি। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন।

নওয়াজউদ্দিন সিদ্দিকির পরিবারে থাকাকালীন শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করেছেন বলে অভিযোগ। এবার তাই আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চান বলে দাবি করেন আলিয়া সিদ্দিকি।

লকডাউনের সময় যদিও এই বিষয়ে কোথাও কোনও বিবৃতি দেননি নওয়াজ। কিন্তু ‘ বোম্বাই টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজের স্ত্রী অঞ্জনা জানান, বেশ কিছু বছর ধরেই তাদের বিবাহিত জীবন সুখের যাচ্ছিল না। অনেক কিছু সহ্য করতে হয়েছে তাকে। কিন্তু সে সব ঘটনার বেশির ভাগই প্রকাশ্যে বলা তার পক্ষে অস্বস্তিকর।

আর কী অস্বস্তিকর বিষয় আছে যা অঞ্জনা বলতে চাইছেন না? তা হয়তো বলবে সময়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status