ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মালিতে মিনিবাসে লরির ধাক্কা, নিহত ২০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 10:29 AM

মালিতে মিনিবাসে লরির ধাক্কা, নিহত ২০

মালিতে মিনিবাসে লরির ধাক্কা, নিহত ২০

পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলে একটি মিনিবাসের চাকা বিস্ফোরিত হয়ে রাস্তা উল্টে গেলে বিপরীত দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি লরির ধাক্কায় এটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ২০ জন প্রাণ হারান। গুরুতর আহত হন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে রাজধানীর বামাকোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালির পরিবহন মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে পরিবহন মন্ত্রী জানান, রাজধানী বামাকো থেকে ৫০ কিলোমিটার পূর্বে নারিনা শহরের সংযোগ সড়কে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

মিনিবাসটির একটি চাকা বিস্ফোরিত হয়ে এটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি বাসটিকে দুমড়ে-মুচড়ে দেয়।

এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে স্থানীয় গণমাধ্যম বলছে নিহতের সংখ্যা ২৩।

মালিতে সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। দেশটির সড়কগুলোর বেহাল দশাই এক অন্যতম প্রধান কারণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status