ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাড্ডায় অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার, শিশু উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 10:27 PM

বাড্ডায় অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার, শিশু উদ্ধার

বাড্ডায় অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার, শিশু উদ্ধার

একটি শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড্ডার নির্জন মগারদিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পাশাপাশি সামিয়া নামে ৭ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জাহিদ (২০) এবং আবদুল জলিল (১৯)।

বৃহস্পতিবার রাতে বাড্ডা থানার পুলিশ পরিদর্শক ইয়াসিন গাজী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

বাড্ডা থানার পুলিশ পরিদর্শক ইয়াসিন গাজী জানান, বাড্ডার সাতারকুল এলাকার মো, ইউনুসের গ্যারেজের রিকশা চালাতো জাহিদ ও জলিল। সে সুবাদে রিকশা গ্যারেজ মালিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয় তাদের। পারিবারিক সম্পর্কের সুবিধাকে কাজে লাগিয়ে তারা বুধবার বিকালে গ্যারেজ মালিক ইউনুসের মেয়ে সামিয়াকে অপহরণ করে। এরপর ইউনুসের কাছে তারা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি বাড্ডা থানাকে জানানো হলে বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামে পুলিশ। পুলিশি অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা সামিরাকে মেরে ফেলার পরিকল্পনা করে। সেজন্য সামিয়াকে নিয়ে নির্জন জায়গায় যায়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযানের পর সন্ধ্যায় পুলিশ ওই স্থানে হাজির হন। সেখান থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

আসামিদের হেফাজত থেকে একটি ধারালো চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশে পৌঁছাতে আর কিছুক্ষণ দেরি হলে হয়তো শিশু সামিয়াকে জীবন্ত পাওয়া যেতো না বলে আশঙ্কা প্রকাশ করেন পুলিশ পরিদর্শক ইয়াসীন গাজী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status