ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সবচেয়ে দূষিত শহর লাহোর, ঢাকার বায়ুর মান কেমন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2026, 11:52 AM

সবচেয়ে দূষিত শহর লাহোর, ঢাকার বায়ুর মান কেমন?

সবচেয়ে দূষিত শহর লাহোর, ঢাকার বায়ুর মান কেমন?

বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাতেও দীর্ঘদিন ধরে বায়ুদূষণ একটি বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে। সম্প্রতি শহরটির বায়ুর মানে কিছুটা উন্নতির আভাস মিললেও দূষণের চাপ পুরোপুরি কাটেনি। সবশেষ সূচকে বায়ুর মান মাঝারি পর্যায়ে থাকলেও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় এখনও রয়েছে ঢাকা।

রোববার (২৮ জুন) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, ঢাকার স্কোর ৬৬। এই স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ৪১তম।
 
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা ও শিল্পকারখানার নির্গমন। এসব উৎস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি হবে না। ফলে সাময়িকভাবে বায়ুর মানের উন্নতি দেখা গেলেও দীর্ঘমেয়াদে দূষণ কমাতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
 
এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার ১৬৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া, ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১২৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা এবং পঞ্চম অবস্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১১৯।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।
 
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status