ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনায় ঈদে অন্যরকম ‘ইত্যাদি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 10:23 PM

করোনায় ঈদে অন্যরকম ‘ইত্যাদি’

করোনায় ঈদে অন্যরকম ‘ইত্যাদি’

করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে ৩০ বছরে এই প্রথম বিকল্প আয়োজনে হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয়নি এবারের পর্বটি। করোনাভাইরাসের কারণে পুরো পর্বটি সম্পাদনার টেবিলে বসে সেরেছেন হানিফ সংকেত।

তবে এবার সম্পূর্ণ ব্যতিক্রমী পরিকল্পনায় ঈদের ‘ইত্যাদি’ সাজিয়েছেন হানিফ সংকেত। যার শুরুতে ও শেষে রয়েছে একটি বিশেষ চমক।

এ বিষয়ে হানিফ সংকেত জানান, ঈদ ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করা হয়েছে। যা যেকোনো নতুন পর্বের চেয়েও জমজমাট মনে হবে। দর্শক স্মৃতিকাতর হবেন নিশ্চিত।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status