ঈদ উপহার নিয়ে কর্মহীনদের পাশে লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2020, 6:44 PM
ঈদ উপহার নিয়ে কর্মহীনদের পাশে লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা
করোনা ভাইরাস ক্রান্তিকালে লাকসামের সনামধন্য বিদ্যাপীঠ নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮ব্যাচের শিক্ষার্থীরা ঈদ উপহার বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় দেড় শতাধিত কর্মহীন ও নিম্ন- আয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসএসসি ৯৮ব্যাচের প্রতিনিধিদের মাধ্যমে ওই ব্যাচের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি,লবন,সাবান সহ- বিভিন্ন সামগ্রী কর্মহীন ও নিম্ন- আয়ের মানুষের জন্য ঈদ উপহার হিসেবে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮ব্যাচের শিক্ষার্থী একেএম রায়হান তানভীর, মোঃ নাজমুল হক মিঠু, মোঃ মনির মজুমদার, লুৎফর রহমান তুষার এর নেতৃত্ব -ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আমিন ইনন্সটিটিউটের ৯৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ সামছুল আরেফিন বেলাল, উত্তরদা হাইস্কুলের মোঃ শরাফত হোসাইন চারু প্রমুখ।
এসময় তারা জানান, বর্তমান কঠিন পরিস্থিতিতে সমগ্র বাংলাদেশের ন্যায় আমাদের প্রাণের বিদ্যাপীঠের এসএসসি ৯৮ব্যাচের সাবেক শিক্ষার্থীরা মিলে এলাকার জনগণের ভালোবাসার টানে সামর্থ অনুযায়ী ঈদ উপহার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রহিলো।