ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ছেচল্লিশেও মালাইকা যেভাবে উদ্ভিন্ন যৌবনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 2:07 PM

ছেচল্লিশেও মালাইকা যেভাবে উদ্ভিন্ন যৌবনা

ছেচল্লিশেও মালাইকা যেভাবে উদ্ভিন্ন যৌবনা

‘ছাইয়া ছাইয়া গার্ল’ খ্যাত বলিউড বোম মালাইকা অরোরার বয়স এখন ৪৬। কিন্তু বয়সের বিন্দুপরিমাণ ছাপ পড়েনি তার মাঝে। ভারতীয় শোবিজের এই স্ট্যাইলিস্ট মডেল ও অভিনেত্রী হয়ে ওঠেছেন তারুণ্যের আইকন। বলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের কাছে অনুসরণীয় এই গ্ল্যামার গার্ল।


অনেকের কাছেই মালাইকার ছিমছাম দেহবল্লরী যেন এক গোপন রহস্য। কীভাবে তিনি এই ফিটনেস ধরে রেখেছেন তা টিনেজারদের আড্ডাতে প্রায়ই জমে ওঠে তুমুল আলোচনা।

‘মুন্নি বদনাম হুয়ি’ গানে নেচে লাখো তরুণের হৃদয়ে কাঁপানো ধরানো এই সুন্দরী জানেন না কোনো ডাকিনি বিদ্যা। এমন কোনো জাদুর কাঠিও তার কাছে নেই, যার ছোঁয়ায় আজীবন উদ্ভিন্ন যৌবনা হয়ে থাকবেন।

মালাইকা অরোরা আসলে জানেন, দেহের ফিটনেস কীভাবে ধরে রাখতে হয়। নিজের ফিটনেস ধরে রাখার জন্য প্রতিদিন ঘাম ঝরাতে হয় তাকে। শারীরিক কসরতের পাশাপাশি ডায়েটও করতে হয়।মেনে চলতে হয় আরও অনেক বিধি-নিষেধ।

ছেচল্লিশেও মালাইকা যেভাবে উদ্ভিন্ন যৌবনা

ছেচল্লিশেও মালাইকা যেভাবে উদ্ভিন্ন যৌবনা

ভারতে করোনাকালের লকডাউনে যেখানে বলিউডের অন্য তারকারা আয়েশে সময় পার করছেন শুয়ে বসে। ওই সময়টাই মালাইকাকে খুঁজে পাওয়া যায় জিমে। দিনের চারভাগের একভাগ সময় শরীর চর্চার পেছনেই ব্যয় করে থাকেন মালাইকা।

বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৯৯৭ বিয়ে হয়েছিল মালাইকার। ২০১৬ তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ১৯ বছরের সংসার ভেঙে যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে নিজের ফ্ল্যাটে নিজের মতোই আছেন। আর গাঁটছড়া বাধার কোনো ইচ্ছে নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status