ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বাড়িতে একা পেয়ে অসভ্যতামি করেছিল নওয়াজউদ্দিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 1:46 PM

বাড়িতে একা পেয়ে অসভ্যতামি করেছিল নওয়াজউদ্দিন

বাড়িতে একা পেয়ে অসভ্যতামি করেছিল নওয়াজউদ্দিন

দীর্ঘ দশ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি পড়তে চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকির। স্ত্রী আলিয়া সিদ্দিকি বিবাহ বিচ্ছেদের আইনি নোটিস পাঠিয়েছেন তাকে। তিনি জানিয়েছেন, বেশ কিছু কারণবশত এই সম্পর্কে থাকা আর সম্ভব নয় তার পক্ষে।

এবার নওয়াজের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক তারকা। সাবেক মিস ইন্ডিয়া নিহারিকা সিং মন্তব‍্য করেন, নওয়াজউদ্দিন সিদ্দিকি একজন বিষাক্ত মানুষ। মিস লাভলি ছবির শুটিংয়ের সময় তিনি যে ব‍্যবহার করেছেন তার সঙ্গে তা কোনওদিনই ভুলতে পারবেন না নিহারিকা।

অপরদিকে আত্মজীবনীতে নিহারিকাকে সম্পূর্ণ অন‍্য রকম ভাবে উপস্থাপন করেছেন অভিনেতা। নিহারিকা জানান, ছবির শুটিং চলাকালীন নওয়াজ হঠাৎ করেই তার সঙ্গে যোগাযোগ করেন। তখন তাকে নিজের বাড়িতে প্রাতরাশের জন‍্য আমন্ত্রণ জানান নিহারিকা।

নিহারিকার কথায়, তার বাড়িতে ঢুকেই সেদিন তাকে জড়িয়ে ধরেন অভিনেতা। কোনও ক্রমে তার হাত থেকে সেদিন রক্ষা পান নিহারিকা। কিন্তু নিজের বইতে তার সম্পূর্ণ অন‍্যরকম চিত্র এঁকেছেন নওয়াজ যা একেবারেই ভুল বলে জানিয়েছেন নিহারিকা।

উপরন্তু তিনি আরও বলেন, হঠাৎ করেই সাফল‍্য পাওয়ায় কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন নওয়াজউদ্দিন। সেই কারনেই মহিলাদের সঙ্গে এমন খারাপ ব‍্যবহার করছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status