ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 1:14 PM

করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

কোভিড-১৯ মহামারীতে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ১ লাখ ৬ হাজার মানুষের করোনা সংক্রমণ ধরা পড়েছে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বিশ্বে একদিনে এটি ছিল সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, ধনী দেশগুলো যখন লকডাউন তুলে নিচ্ছে তখন দরিদ্র দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এখন দরিদ্র দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

নিম্ন ও স্বল্পউন্নত দেশগুলোর এ পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি শেষ হতে এখনও অনেক সময় বাকি। আমাদের অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

সম্প্রতি ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দরিদ্র দেশগুলোতে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় এর মোকাবিলা করা আরও কঠিন হয়ে যাবে বলেও জানান তিনি।

করোনায় প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৭৫৭ জন মানুষের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১ হাজার ২৩০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status