ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কোহলিকে বোকা বানিয়ে রাখেন শেন ওয়ার্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 12:52 PM

কোহলিকে বোকা বানিয়ে রাখেন শেন ওয়ার্ন

কোহলিকে বোকা বানিয়ে রাখেন শেন ওয়ার্ন

এ মুহূর্তে বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার ব্যাটিংয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়েন হালের বাঘা বোলাররা। সেই তাকেই ক্রিজে বোকার মতো দাঁড় করিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার ঘূর্ণি জাদুকর শেন ওয়ার্ন।

বিরাট নিজেই এ কথা স্বীকার করেছেন। জানালেন ক্যারিয়ারে ওয়ার্নকে সামলাতে গিয়ে নিজেকে বোকা মনে হয়েছিল তার। ব্যাট করার সময় কোনো কিনারাই খুঁজে পাননি তিনি।

ওয়ার্নকে আন্তর্জাতিক ক্রিকেটে কখনও খেলেননি কোহলি। তবে আইপিএলের সুবাদে মুখোমুখি সাক্ষাৎ হয় তাদের। ভারতীয় অধিনায়ক বলেন, ২০০৯ আইপিএলে অজি কিংবদন্তি কার্যত আমাকে বোকার মতো দাঁড় করিয়ে রাখে। ২০১১ মৌসুমে আবার রাজস্থানে তাকে মোকাবেলা করি আমি। এবারও উল্লেখযোগ্য কিছু হয়নি। উনি আমাকে আউট করতে পারেননি। আমিও উনার বলে খুব বেশি রান তুলতে পারিনি।

কোহলি জানান, ম্যাচশেষে ওয়ার্ন আমার কাছে এসে বলেন, কখনও বোলারকে পাল্টা কিছু বলো না। যদিও আমি কখনই সে রকম কথা শুনিনি।

এর আগে ক্রিকেট প্রসঙ্গে এক আলোচনায় কোহলিকে থামানোর উপায় বাতলে দেন ওয়ার্ন। সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার বলেন, বর্তমান ভারতীয় অধিনায়ককে কখনও স্টাম্পে বল করা উচিত নয়। তা হলে সে মাঠের দুদিকেই শট খেলবে। ও ক্রিজে থাকার সময়, যে কোনো একদিকে ফিল্ডিং সাজিয়ে সেদিকেই ক্রমাগত বল করে যেতে হবে।

এখানকার বোলারদের উদ্দেশে ওয়ার্ন বলেন, কোহলি উইকেটে থাকাকালীন অফ-সাইডে ফিল্ডিং সাজিয়ে অফ-স্টাম্পের বাইরে বল রাখো অথবা লেগ-সাইডে ফিল্ডিং সাজিয়ে লেগ-স্টাম্পে বল করে যাও। তা হলে অন্তত একদিকে শট খেলা আটকানো যাবে তার। সূত্র: হিন্দুস্তান টাইমস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status