ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
১২ লাখ শিক্ষার্থীকে ২৩৬ কোটি টাকা উপবৃত্তির প্রদান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 8:11 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 20 May, 2020, 8:13 PM

১২ লাখ শিক্ষার্থীকে ২৩৬ কোটি টাকা উপবৃত্তির প্রদান

১২ লাখ শিক্ষার্থীকে ২৩৬ কোটি টাকা উপবৃত্তির প্রদান

দেশের ১২ লাখ ৫৯ হাজার ১০০ শিক্ষার্থীকে ২৩৬ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা উপবৃত্তি দিচ্ছে সরকার।এসপিএফএমএসপি, অগ্রণী ব্যাংক ও বিকাশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমন্বিত উপবৃত্তির আওতায় জিটুপি এর মাধ্যমে জুলাই থেকে ডিসেম্বর-২০১৯ এর উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রণালয় জানিয়েছে, জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্বতিতে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে আজ ২৩৬ কোটি ৯৩ লক্ষ ৬৮ হাজার টাকা পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক আজকের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। টিউশন ফি যাবে প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে। যাদের বিকাশে অ্যাকাউন্ট আছে তাদের বৃত্তির টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে।

মন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা এক মহাদুর্যোগ মোকাবেলা করছি। এই দুর্যোগের সময় সরকার জনগণকে সহযোগিতা করতে সর্বোচ্চ চেষ্টা করছে। উপবৃত্তির টাকাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে আরও ১২ লক্ষ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা প্রেরণ করা হবে। আগামী একমাসের মধ্যে আরও ৬০৬ কোটি টাকা এ খাতে বিতরণ করা হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিকাশের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status