ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চেয়ারম্যানসহ ছয় ইউপি সদস্য বরখাস্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 7:46 PM

চেয়ারম্যানসহ ছয় ইউপি সদস্য বরখাস্ত

চেয়ারম্যানসহ ছয় ইউপি সদস্য বরখাস্ত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুই নম্বর গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইনামুল হাসানসহ ছয় ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ১০ টাকা কেজি চাল নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত ছয় ইউপি সদস্য হলেন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওবায়দুর রহমান, দুই নম্বর ওয়ার্ডের সদস্য বাকিয়ার রহমান, চার নম্বর ওয়ার্ডের ইব্রাহীম শেখ, পাঁচ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, ৯ নম্বর ওয়ার্ডের ওলিয়ার রহমান এবং সংরক্ষিত (৪,৫ ও ৬) আসনের মহিলা ইউপি সদস্য স্বপ্না বেগম।

আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ ১ শাখা) মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান জানান, প্রায় এক মাস আগে ওই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। তিনি বলেন, আজ বুধবার এক ফ্যাক্সবার্তায় ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ ছয় ইউপি সদস্যকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status