ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিমের এবারের ‘সারপ্রাইজ’ বিরাট কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 May, 2020, 11:20 AM
সর্বশেষ আপডেট: Sunday, 17 May, 2020, 11:22 AM

তামিমের এবারের ‘সারপ্রাইজ’ বিরাট কোহলি

তামিমের এবারের ‘সারপ্রাইজ’ বিরাট কোহলি

করোনাভাইরাসের ভেতরে ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর, তামিম ইকবালের ফেসবুক লাইভে আসতে পারেন বিশ্ব ক্রিকেটের এক সুপারস্টার। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কদিন ধরেই।

কে সেই সুপার স্টার? মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সৌরভ গাঙ্গুলি আসতে পারেন। কেউ কেউ শচিন টেন্ডুলকারের কথাও বলেছিলেন। কিন্তু তারা দুজন নন। তবে ভারতেরই এক বড় তারকা আসছেন এবার।

দেশের গন্ডি পেরিয়ে বিদেশি খেলোয়াড়দের নিয়ে এরই মধ্যে দুইটি পর্ব করে ফেলেছেন তামিম। সেখানে গত বুধবার দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস ও শুক্রবারের অতিথি ছিলেন ভারতের ড্যাশিং ওপেনার রোহিত শর্মা।

এ দুজনের পর এবার তামিমের ‘স্পেশাল সারপ্রাইজ’ হিসেবে লাইভে আসছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যাটসম্যানকে নিয়ে সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০টায় ফেসবুক লাইভে আড্ডা দেবেন তামিম।

শনিবার রাতে বাংলাদেশের বর্তমান প্রজন্মের তিন ব্যাটসম্যান মুমিনুল হাক, লিটন দাস ও সৌম্য সরকারের সঙ্গে প্রাণবন্ত আড্ডার হয়েছে তামিমের। সেই আড্ডার শেষভাগেই তামিম জানিয়েছিলেন এক বিশেষ অতিথির কথা।

তামিম বলেছিলেন, আগামীকাল (১৭ মে) আমার কোন শো নেই। তবে পরশুদিন (১৮ মে) একজন স্পেশাল গেস্ট আসবেন। যাকে দেখে আপনারা সারপ্রাইজড হবেন, আবার খুশিও হবেন। অনেকেই রিকুয়েস্ট করেছিলেন ওর ব্যাপারে। আমি নাম বলছি না। তবে পেজে জানিয়ে দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status