ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালমান শাহ পারিশ্রমিক কত ছিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 8:02 PM
সর্বশেষ আপডেট: Saturday, 16 May, 2020, 8:18 PM

সালমান শাহ পারিশ্রমিক কত ছিল

সালমান শাহ পারিশ্রমিক কত ছিল

নব্বইয়ের দশকে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল অমর নায়ক সালমান শাহর।  তখন তার পারিশ্রমিক কত ছিল? বর্তমান প্রজন্মের হয়তো অনেকেরই তা অজানা।  সালমান শাহর স্ত্রী সামিরা জানালেন এই নায়কের পারিশ্রমিকের কথা।

সামিরা বলেন, ১৯৯২ সালের ৩ আগস্ট ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত হয়। এ সিনেমার জন্য ইমনকে (সালমান শাহ) ২৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর ‘তুমি আমার’ সিনেমার জন্য ১ লাখ টাকা, ‘দেনমোহর’ সিনেমায় দেড় লাখ, ‘মায়ের অধিকার’ সিনেমার জন্যও দেড় লাখ টাকা নিয়েছিল। এগুলো যখন সুপার-ডুপার হিট করে তখন ধীরে ধীরে তার পারিশ্রমিকও বেড়ে যায়। সর্বশেষ ছটকু আহমেদের ‘বুকের ভিতর আগুন’ সিনেমার জন্য সে দশ লাখ টাকা নিয়েছিল।

প্রসঙ্গত, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status